বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিমানবন্দর থেকে সোনা ও ভারতীয় রুপিসহ গ্রেপ্তার ২

বিমানবন্দর থেকে সোনা ও ভারতীয় রুপিসহ গ্রেপ্তার ২

ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সোমবার পৃথক ঘটনায় প্রায় দুই কেজি সোনা ও ৭৫ লাখ ভারতীয় রুপিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ। বিমানবন্দর কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন বলেন, আজ বেলা ১১টার দিকে বশির আহমেদ নামের এক ব্যক্তি দুবাই থেকে ঢাকায় আসেন। দুপুর ১২টার দিকে গ্রিন চ্যানেলে স্ক্যানের সময় তার কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়।অপরদিকে, বেলা সোয়া একটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্ক্যানের সময় মো. আশরাফ (৫০) নামের এক পাকিস্তানি নাগরিকের কাছ থেকে ৭৫ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। তিনি ব্যাংকক থেকে ঢাকায় আসেন।  তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ