জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে খুন করছে দুবৃর্ত্তরা। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪০)। তিনি উপজেলার কামদিয়া ইউনিয়নের তেঘড়া গ্রামের মুক্তিয্দ্ধো আনসার আলীর ছেলে।
থানা সূত্রে খবর, রবিবার রাত ১০টার দিকে ঘোড়াঘাট থেকে কামদিয়ায় বাড়িতে যাওয়ার পথে তেঘড়া কৃষি কলেজ মোড়ে ওঁৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ত রবিউলকে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিউল আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




