বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়দুটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা

দুটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা

বাংলাদেশ ও কুয়েত এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দুটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে চুক্তি দুটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ সব তথ্য জানান।  বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে প্রশিক্ষণ ও অন্যান্য ক্ষেত্রে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রণীত ‘এগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন বিটুইন দ্য গর্ভমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শীর্ষক চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ