প্রাণঘাতি ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ অক্টোবর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. ইউনুছ আলী আকন্দ।



