বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিপদবঞ্চিতদের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল

পদবঞ্চিতদের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল

ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে রোববার বর্তমান কমিটির সমর্থকদের সঙ্গে পদবঞ্চিতদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে পদবঞ্চিত কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে পদবঞ্চিতদের নেতা হিসেবে পরিচিত ছাত্রদল নেতা রাকিবুল হাসান রয়েল, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম টিটু, হাবিবুর রহমান সুমন, মাহবুবুল আলম এবং শামসুজ্জোহাকে নিয়ে বৈঠকে বসেন মির্জা ফখরুল। বিকেল সোয়া ৫টায় শুরু হয় এ রুদ্ধদ্বার বৈঠক।

এদিকে দুপুরের সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা এখন পদবঞ্চিতদের দখলে। দলীয় কার্যালয়ের ভেতরে এখনও অবরুদ্ধ অবস্থায় আছেন নবগঠিত কমিটির সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

আরও পড়ুন

সর্বশেষ