বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ৮

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ৮

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। শুক্রবার ভোর ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু। হাইওয়ে পুলিশের এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ভাইবোন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বাসের ডান পাশের চাকা পাংচার হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা উত্তরঙ্গগামী একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী সহ তিনজন নিহত ও ১০জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুই জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ