বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সদ্য বরখাস্ত হওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ নির্দেশ দেন। হজ নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে ২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৫ অক্টোবর (আজ) লতিফ সিদ্দিকীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। পরে লতিফ সিদ্দিকীকে পাওয়া যায়নি-এ মর্মে সমন জারিসংক্রান্ত প্রতিবেদন আজ আদালতে দাখিল করা হয়। একই সঙ্গে লতিফ সিদ্দিকী হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন আদালত। লতিফ সিদ্দিকী বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ