স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নত দেশে ইবোলার সংক্রমণ ঘটলেও বাংলাদেশের চিকিৎসকেরা ইবোলা সংক্রমণ রোধে সফল হবেন। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর হার ৭০ শহাংশ দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইবোলায় এ পর্যন্ত চার হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি হুঁশিয়ার করেছে, ইবোলার ছোবলে পশ্চিম আফ্রিকার সমাজ ও রাষ্ট্রের অস্তিত্ব পর্যন্ত ধ্বংসের মুখে পড়তে পারে। ইবোলা ভাইরাসের প্রকোপ নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা।



