মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত

লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্ত হয় বলে সূত্র নিশ্চিত করেছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বিকেল সাড়ে ৩টা নাগাদ মন্ত্রি পরিষদ বিভাগ থেকে জারি করা হয়নি। পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের সম্পর্কে বিরুপ মন্তব্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই সূত্রের দাবি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। গত রোববার বিকেলে জ্যাকসন হাইটসের একটি হোটেলে হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।

লতিফ সিদ্দিকী বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারা তো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করল যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। মতবিনিময়কালে তিনি আরও বলেন, আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলিগ জামাতের।

হজ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনও কাম নাই। এদের কোনও প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। গড়ে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। এ সময় তাবলিগ জামাতের সমালোচনা করে তিনি বলেন, তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনও কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়। এ সময় সভাস্থলে প্রতিক্রিয়া শুরু হলে তিনি সেখান থেকে দ্রুত চলে যান।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ