সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগগাজীপুরে পানি খেয়ে ২৫ গার্মেন্টস কর্মী অসুস্থ

গাজীপুরে পানি খেয়ে ২৫ গার্মেন্টস কর্মী অসুস্থ

প্রতিষ্ঠানের সরবরাহ করা পানি খেয়ে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় মাস্টার গার্মেন্টস নামে একটি তৈরি পোষাক কারখানার ২০/২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে একজন মারা গেছেন বলে দাবি করেছেন শ্রমিকরা। তবে এ দাবি অস্বীকার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে ওই গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মাস্টার গার্মেন্টস নামে ওই তৈরি পোষাক কারখানায় সকালের টিফিনের সঙ্গে দেয়া পানি খেয়ে প্রথমে একজন শ্রমিক অসুস্থবোধ করে মাথা ঘুড়ে পড়ে যান। এর পরপরই আরো ২০/২৫ জনের একই অবস্থা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধ‍ার করে বিভিন্ন হাসপাতালে পাঠ‍ায়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা শ্রমিক অসুস্থ হওয়ার কথা স্বীকার করলেও নিহত হওয়ার সংবাদ সঠিক নয় বলে জানান।

আরও পড়ুন

সর্বশেষ