বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাওরের মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে : রাষ্ট্রপতি

হাওরের মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে : রাষ্ট্রপতি

আমি ১৬ কোটি মানুষের রাষ্ট্রপতি, তবে হাওরের (অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা) মানুষ আমার হৃদয়ের বিশেষ জায়গায় স্থান করে আছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নিজ জেলা কিশোরগঞ্জের ইটনা উপজেলা ডাকবাংলো মাঠে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট এ কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি নৌপথে ইটনায় পৌঁছান। পরে তাকে ডাকবাংলোর প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি তার বক্তব্যে আরো বলেন, আমি ইচ্ছা করলেই রাজনৈতিক বক্তব্য দিতে পারি না। এবার আমি হজে যাব। যাওয়ার আগে আপনাদের দোয়া নেওয়ার  জন্য চলে এলাম। শুক্রবার রাষ্ট্রপতি ইটনার ডাকবাংলোতে রাত্রিযাপন করবেন। শনিবার তিনি কিশোরগঞ্জের নিজ বাসায় অবস্থান করবেন।

আরও পড়ুন

সর্বশেষ