শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫শ পিস ইয়াবাসহ যুবক আটক

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫শ পিস ইয়াবাসহ যুবক আটক

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫শ পিস ইয়াবাসহ এবাদুল (২০) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টায় কমলাপুর প্ল্যাটফর্মের ভেতর থেকে তাকে আটক করা হয়। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চিটাগাং মেইল থেকে নামার পর এবাদুল কমলাপুর প্ল্যাটফর্মের ভেতরে চলাফেরা করছিলেন। এতে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করা হয়। পরে কাছে থাকা ৫শ পিস ইয়াসহ তাকে আটক করা হয়। তাকে রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, আটককৃত এবাদুলের বাড়ি চট্টগ্রামের টেকনাফে।

আরও পড়ুন

সর্বশেষ