শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগসিরাজগঞ্জে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ধস, চারটি গ্রাম প্লাবিত

সিরাজগঞ্জে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ধস, চারটি গ্রাম প্লাবিত

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বন্যানিয়ন্ত্রণ রিং বাঁধের ৩০ মিটার এলাকা পানির চাপে ধসে গেছে। শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ-কাজীপুর-সোনামুখী সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যেসব গ্রাম প্লাবিত হয়েছে—সেগুলো হলো মেঘাই, মেঘাই পশ্চিমপাড়া, বড়ইতলী ও কুনকুনিয়া। এখনো ওই বাঁধের ধসে পড়া অংশ ​দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলাম জানান, যমুনা নদীর প্রবল পানির চাপের কারণেই বাঁধের ৩০ মিটার এলাকা ধসে গেছে। অন্যান্য দিনের চেয়ে আজ যমুনায় পানির চাপ অনেক। ধসে যাওয়া অংশে বালুর বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ