তুচ্ছ ঘটনার জের ধরে নগরীর ইপিজেড থানার উডল্যান্ড শপিং সেন্টারের নিচ তলায় বন্ধুর এলোপাতাড়ি কোপে মোহাম্মদ রানা(২৬) নামে অপর ব্ন্ধু খুন হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় সানাউল্লাহ নামে আরেক যুবক আহত হয়েছে। নিহত রানা হাটহাজারি উপজেলার কাটিরহাট গোলাপ চৌধুরী বাড়ির মো. শফিকের ছেলে।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন,‘আরিফ ও রানা দুই বন্ধু। বুধবার দুপুরে তুচ্ছ ঘটনার জের ধরে আরিফের এক ছোট ভাইকে চড় থাপ্পর মারে রানা। ওই ছোট ভাই বিষয়টি আরিফকে জানালে আরিফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রানাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। এ ঘটনায় আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,‘গুরুতর আহতবস্থায় রানাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে অসংখ্য কোপের আঘাত রয়েছে। আহত সানাউল্লাহকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’



