রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিনগর বিএনপির ইফতার মাহফিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি

নগর বিএনপির ইফতার মাহফিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি

ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ ক’জন আহত হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ আগে হল চত্বরে ঢোকার সময় ফটকেই বাক-বিতণ্ডার জের ধরে বিরোধপূর্ণ দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষেরই কয়েকজন আহত হন। পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা শান্ত হয়।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া, অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আর এ গণি, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীসহ ঢাকা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদওয়ান উল্লাহ সাহেদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী প্রমুখ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ