রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিঅল্প শিক্ষিত মুর্খ তারেক'র সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত জয়ের কোনো তুলনা চলে...

অল্প শিক্ষিত মুর্খ তারেক’র সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত জয়ের কোনো তুলনা চলে না : রাঙা

‘অল্প শিক্ষিত মুর্খ তারেক রহমানের সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত সজীব ওয়াজেদ জয়ের কোনো তুলনা চলে না’। এ কথা বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান রাঙা।শনিবার সজীব ওয়াজেদ জয় রংপুর সফরে গেলে পীরগঞ্জ হাইস্কুল মাঠে এক জনসভায় তাকে ফুলের মালা তুলে দিয়ে স্বাগত জানান মশিউর রহমান রাঙা। এসময় তিনি ঘোষণা দেন, রংপুরে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া আর কারো অস্তিত্ব থাকবে না। বৃহত্তর রংপুরের উন্নয়নের সকল দায়িত্বভার সজীব ওয়াজেদ জয়ের হাতে তুলে দেওয়ারও ঘোষণা দেন এই প্রতিমন্ত্রী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ