রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়২০ জুলাইয়ের মধ্যে সড়ক মহাসড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে হবে :...

২০ জুলাইয়ের মধ্যে সড়ক মহাসড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে হবে : ওবায়দুল কাদের

আগামী ২০১৭ ও ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই পরিবর্তনের পরে মানুষ স্বস্তিতে সড়ক মহাসড়কে চলাচল করতে পারবে।

তিনি জানান, ঈদ উল ফিতরের আগে ২০ জুলাইয়ের মধ্যে সড়ক মহাসড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে হবে। এ বিষয়ে কোন অজুহাত মেনে নেওয়া হবে না। কেউ দায়িত্বে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে শাস্তি পেতে হবে। কোন ঠিকাদারের গাফিলতি পাওয়া গেলে তার কাজের কার্যাদেশ বাতিল করা হবে। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও উপজেলা সদরের সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সড়ক মহাসড়ক পরিদর্শনের জন্য মন্ত্রী সচিবের সমন্বয়ে তিনটি টিম সড়ক পরিদর্শনে বের হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সোনারগাঁওয়ের উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান মাহমুদ, সড়ক জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কমকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ