শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো.মনজু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় বিপরীত দিকে থেকে আসা সিএনজি চালিত অটো রিকশা ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মনজু গুরুতর আহত হন। নিহত মনজু বোয়ালখালী উপজেলার শাকপুরা ভোষখীল গ্রামের মোহাম্মদ মনছুরের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালের এএসআই পঙ্কজ বড়ুয়া  বলেন, শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটো রিকশা ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় মনজুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ