পবিত্র রমজানে ব্যাংকগুলোর জন্য নতুন সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজানে ব্যাংকগুলোর কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে। তবে গ্রাহকরা লেনদেন করার সুযোগ পাবেন বেলা আড়াইটা পর্যন্ত। সোমবার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাঝখানে যোহরের নামাজের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান পূর্ব সময়ের মতোই নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেন-দেনের কাজ অব্যাহত থাকবে।




