তিনদিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন হুন সেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে তাকে স্বাগত জানান। মন্ত্রীরাও তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত হন। এ সময় কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও সালাম জানানো হয়।
এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।



