মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাপান চলতি বছর বাংলাদেশকে ৬০০ বিলিয়ন ইয়েন দেবে

জাপান চলতি বছর বাংলাদেশকে ৬০০ বিলিয়ন ইয়েন দেবে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান চলতি বছর বাংলাদেশকে ৬০০ বিলিয়ন ইয়েন আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার বিকেলে টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। খবর বাসসের।

সোমবার সকালে টোকিওর আকাসাকা প্রাসাদে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বিনিয়োগ করার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানান।

জাপান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আজ দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে তাঁর প্রাসাদে দেখা করেন। পরে বিকেলে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর দপ্তরে শীর্ষ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে এই যৌথ বিবৃতি দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ