মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাংলাবাজার ঘাটে সাম্পান ধর্মঘট

বাংলাবাজার ঘাটে সাম্পান ধর্মঘট

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

ঘাটের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কর্ণফুলী নদীতে নগরীর বাংলাবাজার ঘাট থেকে পশ্চিম পটিয়ায় যাত্রী পারাপার বন্ধ দিয়েছেন ৩১৭ জন সাম্পান (ইঞ্জিনচালিত নৌকা) চালক। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন। শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য সাম্পান চালকরা এ ধর্মঘট শুরু করেছেন।

স্থানীয় সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী  জানান, বাংলাবাজার ঘাটের ইজারাদারকে চালক সমিতির পক্ষ থেকে দৈনিক ১১ হাজার টাকা ভাড়া দেয়া হত। সম্প্রতি ইজারাদার তা বাড়িয়ে দেড় হাজার টাকা করেন। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সাম্পান চালানো বন্ধ করে দিয়েছেন।

ইছানগর সাম্পান চালক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো.ইউসুফ মিয়া  বলেন, আমরা আগে বাংলাবাজার থেকে পশ্চিম পটিয়ায় যাত্রী নেয়ার ভাড়া নিতাম জনপ্রতি ৭ টাকা। ইজারাদার ভাড়া বাড়ানোর পর আমাদেরও এক টাকা বাড়াতে হয়েছে। কিন্তু যাত্রীরা বাড়তি ভাড়া দিতে চাচ্ছেনা। প্রতিদিন যাত্রীদের সঙ্গে ঝগড়া হচ্ছে।

তিনি বলেন, আমরা বলেছি-যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে পারব না। ঘাটের ভাড়া আগে যা ছিল আবারও তা-ই নির্ধারণ করতে হবে। না হলে, আমরা সাম্পান চালাব না। আমরা ৩১৭ জন মাঝি সাম্পান চালানো বন্ধ রেখেছি। ওসি প্রণব চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীর অন্যান্য ঘাটে সাম্পান চলাচল স্বাভাবিক আছে। শুধুমাত্র বাংলাবাজার ঘাটে কিছুটা সমস্যা হচ্ছে।’

আরও পড়ুন

সর্বশেষ