মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পানি থেকে বঞ্চিত করার ক্ষেত্রে ভারতের সব সরকারের নীতি একই : মেজর...

পানি থেকে বঞ্চিত করার ক্ষেত্রে ভারতের সব সরকারের নীতি একই : মেজর হাফিজ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার ক্ষেত্রে ভারতের সব সরকারের নীতি একই বলে মন্তব্য করেছেন বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার : ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গোলটেবিল আলোচনার আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

নরেন্দ্র মোদী ভারতের নতুন প্রধানমন্ত্রী হওয়ায় বিএনপি উল্লসিত নয়, ব্যথিতও নয় উল্লেখ করে মেজর হাফিজ বলেন, পানি সমস্যার আন্তর্জাতিকিকরণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে দাবি তুলে ধরতে হবে। পানির সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

তিনি বলেন, নতজানু আওয়ামী লীগ সরকারের পক্ষে পানি সমস্যার সমাধান সম্ভব নয়। এ সরকার নিজেদের সবকিছু বিলিয়ে ক্ষমতায় থাকতে চায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক সাংসদ খায়রুল কবির খোকন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ