বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল থেকে আন্দরকিল্লা নগর ভবনে (সিটি করপোরেশন কার্যালয়) অবস্থান নিয়েছেন অটোরিকশা শ্রমিক ও মালিকদের দুটি সংগঠনের নেতা-কর্মীরা। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করছেন। তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা তৈরির কারখানা, গ্যারেজ, শো-রুম ও ব্যাটারি চার্জ দেওয়ার জায়গাগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে সিলগালা করা। এ বিষয়ে সিটি মেয়র এম মনজুর আলমের সঙ্গে সংগঠন দুটির নেতারা বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ আখতার বলেন, ‘সকাল আটটা থেকে আমাদের সব নেতা-কর্মী নগর ভবনে অবস্থান নিয়েছেন। আমরা এখন মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনায় বসেছি। এরপর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।’

আরও পড়ুন

সর্বশেষ