স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
২৫ মে থেকে মাঠে গড়াবে ৬ষ্ঠ মহিলা ক্রিকেট ক্লাব কাপ। রোববার সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে এ ঘোষনা দেয় হয়। ১৯ ও ২০ মে মিরপুরে মহিলা ক্রিকেটারদের রেজিস্ট্রেশন শুরু হবে বলেও বিসিবি থেকে জানানো হয়েছে। ১৪ দলের অংশগ্রহণে ২৫ মে থেকে ৬ষ্ঠ ক্লাব কাপের সিডিউল এখনও বিসিবি ঘোষনা করেনি। তবে দলগুলোর নামের তালিকা জানিয়ে দেওয়া হয়েছে।
বিসিবি ঘোষিত ১৪ ক্লাব : মোহামেডান স্পোর্টিং ক্লাব লি, আবাহনী লি, কলাবাগান ক্রীড়া চক্র, খেলাঘর সমাজ কল্যান সমিতি, এ্যাসোসিয়েট কমিউনিটি এন্ড রুরাল ডেভলপম্যান্ট, রায়ের বাজার এ্যাথলেটিক ক্লাব, ঢাকা ক্রিকেটারর্স, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব, দিপালী যুব সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, আনসার ও ভিডিপি এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।




