শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন : ইনু

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন : ইনু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা গেছে বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি-৩২ এ স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ ৩৩তম প্রত্যার্বতন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইনু বলেন, শেখ হাসিনা দেশে আসার পর সামরিক শাসনবিরোধী আন্দোলন, জঙ্গিবাদ দমন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, নারীর ক্ষমতায়ন ও কৃষকের পক্ষে অবস্থানের মতো ছয়টি গুরুত্বপূর্ণ কাজ করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিজেপি ক্ষমতায় আসায় ভারত-বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন হবে না। ভারতে সরকার পরিবর্তন হয়, তাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় না। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক আছে, সেটা বজায় থাকবে।

তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশে আসার পর স্বৈরশাসকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। তাঁর দৃঢ় নেতৃত্বেই বাংলাদেশের এমন অগ্রগতি সাধিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ