শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নতুন সরকার গঠনের পর অমীমাংসিত বিষয়ে আলোচনা : পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকার গঠনের পর অমীমাংসিত বিষয়ে আলোচনা : পররাষ্ট্রমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ভারতের নতুন সরকার গঠনের পর অমীমাংসিত বিষয়ে আলোচনার সুযোগ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অনুষ্ঠান শেষে বাংলানিউজকে একথা জানান তিনি।

তিনি বলেন, ভারতের ১৬তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির প্রধান নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। নতুন সরকার গঠিত হলেই তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত চুক্তিসহ ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব অমীমাংসিত বিষয় রয়েছে সেসব নিয়ে আলোচনার সুযোগ পাওয়া যাবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদী। এখনই এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

আরও পড়ুন

সর্বশেষ