শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীর থানায় থানায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ শনিবার

রাজধানীর থানায় থানায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ শনিবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

১৭ মে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে শনিবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রিজভী আহমেদ প্রমুখ।

নারায়ণগঞ্জে সমাবেশের অনুমতি না পাওয়ায় ‍যাত্রাবাড়ি কিংবা ডেমরায় শনিবার সমাবেশের অনুমতি চেয়েছিলো বিএনপি।  কিন্তু শেষ পর্যন্ত সরকার সমাবেশের অনুমতি দেয়নি। এর আগে শুক্রবার বেলা দশটার দিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অনুমতি না পাওয়ার তথ্য জানিয়ে বলেন, শনিবার সমাবেশের অনুমতি চেয়েছিলো বিএনপি। কিন্তু নিরাপত্তার অজুহাতে পুলিশ অনুমতি দেয়নি।

নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডসহ সারা দেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছিলো বিএনপি। সেখানে প্রধান ‍অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিলো বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। বিকেলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণার সময় তরিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা ৠাব তৈরি করেছিলাম জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য। কিন্তু এখন সরকার রাজনৈতিকভাবে তাদের ব্যবহারের কারণে তারা হত্যাকারীতে পরিণত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ