রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল আমিন (১৮) ও শফিকুল ইসলাম (২৬) নামে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মধুপুর এলাকার জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা ও তারাকান্দা থানা পুলিশ সূত্র জানায়, তারাকান্দা উপজেলা সদর থেকে শম্ভুগঞ্জগামী একটি অটোরিকশা উপজেলার মধুপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা দুই যাত্রী নিহত হন। নিহত আলামিন উপজেলার মধুপুর গ্রামের এবং শফিকুল মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ জানান, ময়না তদন্ত ছাড়াই লাশ দুই পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ