মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নূর হোসেনপুলিশ হেফাজতে ! পদত্যাগ করতে পারেন মায়া

নূর হোসেনপুলিশ হেফাজতে ! পদত্যাগ করতে পারেন মায়া

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন এখনও দেশের বাইরে যেতে পারেননি। তাকে সহসাই গ্রেপ্তার করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি। তাঁর এ ইঙ্গিতের পর গত রাতে খবর রটে যায় নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন পুলিশের জালে ধরা পড়েছে সিলেটে। যদিও পুলিশের পক্ষ থেকে এর সত্যতা পাওয়া যায়নি। তবে, সরকারের ঘনিষ্ঠ সূত্রের ইঙ্গিত- নূর হোসেনকে সিলেট শহর থেকে গত বুধবার, সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে তাকে একটি বাহিনীর বিশেষ উইংয়ে রাখা হয়।

এদিকে, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যা মামলার ঘটনায় সন্দেহভাজন র‌্যাব কর্মকর্তা লে.কর্নেল তারেক সাঈদ মাহমুদের সম্পৃক্ততা নিয়ে সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ মায়ার মেয়ের জামাই হওয়ায় অনেকেই এ ঘটনায় সরকারকে জড়িয়ে নানা ধরনের মমত্মব্য করছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে যে কোনও সময় মায়া মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন। মায়ার ঘনিষ্ঠ সূত্রের সঙ্গে কথা  বলে এমন আভাস পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত হত্যা মামলার আলোচনার কেন্দ্রবিন্দু নূর হোসেন। সংশ্লিষ্টরা জানান, তাকে আটক করা হলে এবং তদন্ত কমিটির কাছে হাজির হলেই সব রহস্য উদঘাটিত হবে। এমনকি হত্যাকান্ডের নেপথ্যে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ভূমিকা কি তাও প্রকাশ পাবে। অপরদিকে একটি চক্র নূর হোসেনকে আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে। কারণ, নুর হোসেনকে পাওয়া গেলে অনেকের মুখোশ খুলে যাবে, বেরিয়ে আসবে থলের বিড়াল। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘নূর হোসেন আটক হওয়াটা পুলিশ বাহিনীর জন্য সুখবর। তাকে আটক করা হলে আমরাই (পুলিশ) সাংবাদিকদের জানাব।

আরও পড়ুন

সর্বশেষ