মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে অস্ত্রসহ আটক ৭

রাজধানীতে অস্ত্রসহ আটক ৭

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ সাত ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক হওয়া ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী বলে দাবি পুলিশের। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় জানানো হয়, গতকাল সোমবার দিবাগত রাতে এই সাতজনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পিস্তল, ২৮টি গুলি, পাঁচটি ম্যাগাজিন, ছয় কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করেছে ডিবি। ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের প্রধান ছানোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে।

ছানোয়ার হোসেনের ভাষ্য, রোববার রাতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের সূত্র ধরে গতকাল দিবাগত রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে সাতজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের প্রধান দাবি করেন, আটক হওয়া দলটির সদস্যরা অস্ত্র ভাড়া দেন। বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করেন। এ ছাড়া সীমান্ত থেকেও অস্ত্র আনে। দলটিতে একজন নারী সদস্য আছেন।

আরও পড়ুন

সর্বশেষ