বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় ৬ কোটি টাকা লেনদেনের বিষয়েও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দু’জন, আইন মন্ত্রণালয়ের দু’জন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দু’জন সদস্যকে নিয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় র‌্যাবকে বিভাগীয় তদন্ত ও সিআইডিকে তদন্ত করার কথাও বলা হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আদালতের নজরে আনলে সোমবার দুপুরে স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন

সর্বশেষ