গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেলেন। সোমবার ঢাকা মহানগর হাকিম ওয়াজকুরনি খান চৌধূরীর আদালতে জামিন চাইলে তার জামিন মঞ্জুর করা হয়। ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের হরতাল ও অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানায় এ মামলা দায়ের করা হয়।



