জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের সাবেক দেহরক্ষী মোজাফফর হোসাইনকে (৫০) আজ রবিবার সকালে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। মিরপুর থানার ইন্সপেক্টর সালাহ উদ্দিন সাংবাদিকদের এখবরটি নিশ্চিত করেছে। রবিবার সকাল নয়টার দিকে চারটি আগ্নেয়াস্ত্রসহ মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মোজাফফরকে।পুলিশ জানায়, মিরপুরের কমার্স কলেজের কাছে একটি ডেভেলপার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোজাফফরকে গ্রেপ্তার করা হয়। ওই অফিস থেকে একটি শর্টগান, একটি রাইফেল, একটি পিস্তল, একটি দুই নলা বন্দুক এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যেকটি অস্ত্রেও লাইসেন্স করা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত পলাতক ফরিদপুরের বাচ্চু রাজাকার শ্বশুর হচ্ছেন মোজাফফরের শ্বশুর। জামায়াতের রাজনীতির সঙ্গে মোজাফফরের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা পুলিশের। গোপন সূত্রে জানা যায়, মোজাফফর ওই ভবনে বসে সরকার বিরোধী বিভিন্ন প্রচারণা চালাতো।



