বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশে এখন ১৯৭৪-’৭৫ সালের মতো অপহরণ, গুম, হত্যার ঘটনা ঘটছে : মির্জা...

দেশে এখন ১৯৭৪-’৭৫ সালের মতো অপহরণ, গুম, হত্যার ঘটনা ঘটছে : মির্জা ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

অপহরণ ও হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে চরম পরিহাস করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে দায়ী করায় সরকার চরম পরিহাস ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এখন দেশে ১৯৭৪-’৭৫ সালের মতো অপহরণ, গুম, হত্যার ঘটনা ঘটছে। আজ এই দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যিনি অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার হন, তার লাশ পরিবার পাবে কীনা তারও কোনো নিশ্চয়তা নেই।

“এই অবস্থার মধ্যেও সরকার বলছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এটি চরম পরিহাসের বিষয়। সরকারের পক্ষ থেকে এসব ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে, যা চরম দায়িত্বজ্ঞানহীন।” এ ধরনের চাতুরি না করার জন্যও ফখরুল সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত জনগণের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার ব্যবহার করছে। ফলে এসব বাহিনী সফলতা পাচ্ছে না।তিনি বলেন, বিএনপি এ অবস্থায় নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না। এর আগে বিএনপির সিনিয়র নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য- আর এ গণি, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বেগম সরোয়ারি বেগম, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সাদেক হোসেন খোকা ও সেলিমা রহমান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ