বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শেখ মুজিবকে সজাতির জনক বলাটা মূর্খতা: কাজী জাফর

শেখ মুজিবকে সজাতির জনক বলাটা মূর্খতা: কাজী জাফর

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বলেছেন, আইন ও জোর করে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলাটা মূর্খতা। এতে করে তাকে অসম্মানই করা হয়।  রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত শের-ই বাংলা আবুল কাশেম (একে) ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৬ মে ভারতের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট, এই ফলাফলে গুণগত পরিবর্তন না হলেও পরিমাণগত পার্থক্য অবশ্যই হবে। বর্তমান সরকারকে ফ্যাসিবাদ সরকার উল্লেখ করে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, সরকারের পুরো চরিত্র ফ্যাসিবাদে পরিণত হয়েছে। আর ফ্যাসিবাদের সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলন থমকে যায়। তবে এটা খুব বেশিদিন থাকে না। গণতন্ত্রের জোয়ার কখন কীভাবে বিকশিত হবে তা কেউ জানে না।

সংগঠনের নির্বাহী চেয়ারম্যান ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, শেখ রফিকুল ইসলাম বাবলু ও খালেকুজ্জামান চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ