ছাত্রদলের নেতা-কর্মীদের জেলের তালা ভাঙার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল (দক্ষিণ) আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদল এই প্রতিবাদ সভার আয়োজন করে।
মির্জা আব্বাস ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জেলের তালা ভাঙব, অমুক ভাইকে আনব, খামোখা এই স্লোগান দেবেন না প্লিজ। জেলের তালা ভাঙ্গার প্রস্তিুতি নিতে হবে এবং নেতাদের মুক্ত করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি ইসহাক সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।




