নগরীর ডিসি হিলে দু’দিনব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে জাতির কর্ণধার। দেশের প্রকৃত সম্পদ বলতে যা বোঝায় তা আসলে আমাদের এই শিশুরাই। তাই তাদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। গতকাল বেলা তিনটায় শামসুল হক চৌধুরী এমপি বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মহানগরী ও গ্রামের তিনশতাধিক প্রাইমারি ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় দেড় হাজার শিশু শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও কৃতিত্বের সনদ তুলে দেন।
আলোচনা সভায় প্রধান অতিথি আরও বলেন, শিশুরা হচ্ছে চারাগাছের মতো, এদের যেভাবে গড়ে তোলা যায়, সেভাবেই গড়ে উঠবে। উদ্বোধক শামসুল হক চৌধুরী এমপি বলেন, শিশুদের মননে সৃজনশীলতার বিকাশ ঘটানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, শিশুদের স্বপ্ন দেখাতে হবে। বঙ্গবন্ধুর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে তাদের প্রতি যত্নের কোনো বিকল্প নেই।
শিশু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান সুখময় চৌধুরী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপসি’ত ছিলেন দৈনিক মুক্তবাণী পত্রিকার প্রকাশক ববিতা বড়ুয়া।
শিশুদের পাঠশালার পরিচালক সাংবাদিক শুকলাল দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলার ভূমি সচিব মাহাবুবুর রহমান, লায়ন ডা. হাসানুজ্জামান, মাবিয়া গ্রুপের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও উৎসবের কো-চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, সাবেক কাউন্সিলর শহীদুল আলম, চবি শিক্ষক মাদব দীপ, ফুলকলির পরিচালক ইকবাল উদ্দিন, এ জি এম রাসেল উদ্দিন, থাইল্যান্ড ফিস ফিডের এমডি লোকমান হায়দার রিয়াদ, আওয়ামী লীগ নেতা লায়ন শওকত আলী ও বিজন চত্রবর্তী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন সুজন, জাহেদুর রহমান সোহেল, মোহাম্মদ রাসেল, শিশুদের পাঠশালার সদস্য সচিব অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, পাঠশালার উপ-পরিচালক মিন্টু কুমার দাশ, দেবাশীষ দত্ত ক্রেডিট, অভিজিত রায় পুলক, সুরঞ্জিত শীল, সজল দাশ, সৈয়দ শিবলী ছাদেক কফিল, জয়নাল চৌধুরী আজাদ, অনুপম দেবনাথ পাভেল, এ এইচ এম কাউসার, গোলাম সারওয়ার, লোকমান হোসেন, উজ্জ্বল দত্ত, দিদারুল আলম, আমীর হোসেন, জুয়েল দাশ, ডাল্টন ভৌমিক, বোখারী আজম, শাহেদ মিজান, অরুন রশ্নি দত্ত, নোবেল শিকদার তাপস, তপন দাশ প্রমুখ। পরে খুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আজ শনিবার এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিজ্ঞপ্তি




