মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ধানমন্ডি খেলার মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

ধানমন্ডি খেলার মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন

ধানমন্ডি খেলার মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে আজ মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব ও স্থানীয় বাসিন্দা ফারজানা শাহনাজসহ ছয়জন রিট আবেদনটি করেন। আবেদনে ধানমন্ডি খেলার মাঠে চলমান অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। সেখানে থাকা অবৈধ স্থাপনা অপসারণ ও জনগণের প্রবেশাধিকার নিশ্চিতের আরজি জানানো হয়েছে।

এ ছাড়া মাঠ রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না, এ মর্মেও রুল চাওয়া হয়েছে। স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, অবৈধ স্থাপনা অপসারণ ও মাঠের ভেতরে অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছে। আবেদনে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, রাজউকের পরিচালক (প্রশাসন), স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ