স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রংপুরের কৃতি সন্তান হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে বুধবার অর্ধবেলা হরতাল ডেকেছে বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাফফর হোসেন বাংলানিউজকে হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও রংপুরের কৃতি সন্তান হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তি ও তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার রংপুর জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল দেওয়া হয়েছে। দোকানপাটসহ সকল প্রকার যানবাহন বন্ধ রেখে রংপুরবাসীকে হরতাল পালনের আহবান জানান তিনি। এদিকে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নগরীর দলীয় কার্যালয় গ্রান্ড হোটেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।




