ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নবনিযুক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সাথে চট্টগ্রাম অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন (কনিয়া) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।দুপুর ১২টা ৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কা্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।সাক্ষাৎকালে তিনি এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে পরিচিত হন।এ সময় তিনি চট্টগ্রামের বিভিন্ন অনলাইন পত্রিকার খোঁজ-খবর নেন এবং যে কোন সংবাদ দ্রুত সময়ে পরিবেশন করতে পারায় অনলাইন পত্রিকাসমূহের ভূয়সী প্রশংসা করেন।সেইসাথে তিনি দল-মতের উর্ধে্ব থেকে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও বাংলা নববর্ষের ফুলেল শুভেচ্ছা জানান।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কনিয়ার সভাপতি এম. আলী হোসেন (বাংলাপোষ্টবিডি),সাধারণ সম্পাদক মহাম্মদ ইয়াকুব (চিটাগং ডেইলি), সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ (বিডিসময়২৪), সিনিয়র সহ-সভাপতি সুলাইমান মেহেদী হাসান (বিডিটাইমস৭১), ফয়েজুর রহমান চৌধুরী (আইন কন্ঠ),সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ হারুন-অর রশিদ (আজকের সত্য সংবাদ), প্রচার সম্পাদক মোঃ শেখ রেজাই রাব্বি (বিডিনিউজ টাইমস), শিক্ষা,সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক বাবুল উদ্দিন (টাইমস নিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- জয়নাল আবেদীন (বিডিনিউজ টাইমস), নিবার্হী সদস্য এম.কে মোমিন (গিরিদর্পণ), দপ্তর সম্পাদক এম. এ কাউসার (গিরিদর্পণ), কে বি এম দেলোয়ার হোসাইন (বিডিটাইমস৭১)ও ইফতেখার উদ্দীন চৌধুরী প্রমূখ।




