রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীর সিআরপি হাসপাতালে আগুন

রাজধানীর সিআরপি হাসপাতালে আগুন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে ভবনের ৪র্থতলায় আগুন লাগে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ছয়টায় হাসপাতালের চতুর্থ তলা আগুনের ধোয়া দেখতে পাওয়া যায়। এ সময় হাসপাতালের কর্মচারী ও ডাক্তাররা প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে ফায়ার সার্ভিসের সদর দফতর জানিয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ