শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কর্ণফুলীতে থাইল্যান্ডের ট্রলার আট নাবিকসহ আটক

কর্ণফুলীতে থাইল্যান্ডের ট্রলার আট নাবিকসহ আটক

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

অবৈধ অনুপ্রবেশের দায়ে কর্ণফুলী থেকে থাইল্যান্ডের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ট্রলারের ৮ নাবিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এফভি নাননাভি নামে ফিশিং ট্রলারটি করা হয়। জাহাজের ৮জন নাবিকের মধ্যে ৫ জন থাইল্যান্ড এবং তিনজন মিয়ানমারের নাগরিক।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.মহিউদ্দিন  বলেন, ফিশিং ট্রলারটি বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় আটক করা হয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হযেছে জানিয়ে তিনি বলেন, আটক আট নাবিককে থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ