শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়চেয়ারম্যানের ইচ্ছায় মহাসচিব হয়েছি: বাবলু

চেয়ারম্যানের ইচ্ছায় মহাসচিব হয়েছি: বাবলু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, কারও চাপে নয়, দলের চেয়ারম্যান মনে করেছেন, তাই তাঁকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এ দাবি করেন। জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, দলের চেয়ারম্যান গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী তাঁকে মহাসচিব করেছেন।
সরকারের সঙ্গে সুসম্পর্কের কারণেই তাঁকে এই পদে দেওয়া হলো কি না—এ বিষয়টি নাকচ করে জিয়াউদ্দিন বলেন, ‘আমাকে পার্টির চেয়ারম্যান ভালো করে জানেন। এ কারণেই তিনি আমাকে এ দায়িত্ব দিয়েছেন। কারও চাপে আমাকে মহাসচিব করা হয়নি।’ জাতীয় পার্টির এই মহাসচিব বলেন, তিনি তৃণমূল পর্যায় থেকে দলকে শুধু সংগঠিতই করবেন না, দলকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যাবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমগুলোতে চিঠি পাঠিয়ে জানানো হয়, রুহুল আমিন হাওলাদারের স্থলে এখন থেকে জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করবেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।
জানা গেছে, গতকাল রাত আটটার দিকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন এইচ এম এরশাদ। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ নিয়োগের কথা জানান।  বিজ্ঞপ্তিতে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের সই রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ বিজ্ঞপ্তি ও মহাসচিব পদে রদবদলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন

আরও পড়ুন

সর্বশেষ