শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে : হান্নান শাহ

সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে : হান্নান শাহ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। এদের কাছে ন্যায়বিচার আশা করা যায় না। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হান্নান শাহ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কাছে ন্যায়বিচার পাব এটা আমি বিশ্বাস করি না। কারণ তারা ন্যায়বিচার করতে জানে না। এই সরকার পারে শুধু দলীয়ভাবে বিচার করতে।’ তিনি বলেন, ‘আপনারা সরকার হিসেবে খুবই দুর্বল। আপনারা বলছেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে। কিন্তু আপনারা তো বিদেশিদের সক্রিয় সহায়তা নিয়ে ক্ষমতায় এসেছেন।’

দ্রুত ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে হান্নান শাহ বলেন, ‘ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন ও দলের পরবর্তী আন্দোলনের অপেক্ষায় আছি আমি। অপেক্ষা করছি খালেদা জিয়া দ্রুত মহানগর কমিটি গঠন করে আন্দোলনের ডাক দেবেন, আমরা আন্দোলনে অংশ নেব।’

সংগঠনের সভাপতি মো. শাহরিয়ার আলম জর্জের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ