বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকার আকদ অনুষ্ঠিত হয়ে গেলো শুক্রবার। পারিবারিকভাবেই এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। তার বর মাহিম করিম। পেশায় তিনি একজন ব্যবসায়ী। জানা গেছে, বিকালে ঘরোয়া পরিবেশে আকদ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এ সময় শুধু উভয় পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। গোপনীয়তা রক্ষার জন্যই এ অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বুধবার থেকে সারিকা তার মুঠোফোনটিও বন্ধ রেখেছেন। ছয় মাস আগে মাহিম করিমের সঙ্গে সারিকার পরিচয় ঘটে। পরিচয় থেকে হয় প্রেম। তার পরিবারও ছেলেটিকে পছন্দ করে। এর পরই পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
তবে আকদ সম্পন্ন হলেও এখনই সারিকা শ্বশুড়বাড়িতে যাচ্ছেন না। বিয়ের পর তিনি বিমান চালানোর ওপর প্রশিক্ষণ নেবেন বলে জানা গেছে। পরে জমকালো আয়োজনে তার রিসিপশন অনুষ্ঠিত হবে। এদিকে, সারিকা আর আগের মতো নিয়মিত অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে মনঃপূত হলে মাঝে মধ্যে দু’একটি কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।




