ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন-ইসি ও প্রশাসন শেখ হাসিনার সেবাকারী খাদেম। বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে দেশপ্রেমিক যুবশক্তি আয়োজিত উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা ও নির্দলীয় সরকারের যৌক্তিকতা শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন।
গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ শুরু থেকে এখন পর্যন্ত গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সাথে চলতে পারে না। যারা আজীবন এদের ক্ষমতায় রাখতে চায় তাদের পতন অনিবার্য।
দেশপ্রেমিক যুবশক্তির সভাপতি আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মেজর (অব:) মো. হানিফ প্রমুখ।




