রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপির পুনরায় নির্বাচনের দাবি হাস্যকর : দীপু মণি

বিএনপির পুনরায় নির্বাচনের দাবি হাস্যকর : দীপু মণি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

৪র্থ উপজেলা নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতি হয়েছে এমন অভিযোগ এনে বিএনপির পুনরায় নির্বাচনের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি। বুধবার বিকেলে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দীপু মণি বলেন, তাদের এ দাবি হাস্যকর। গুরুত্ব সহকারে নেওয়ার কোনো কারণ নেই। কিছু বিশৃঙ্খলা হয়েছে, তবে সার্বিকভাবে উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আগামীতে নির্বাচনকে আরও গ্রহনযোগ্য করতে ইলেক্টিং ভোটিং মেশিন(ইভিএম) পদ্ধতি ব্যবহার করা যায় কিনা খতিয়ে দেখবে সরকার। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিএনপির সমালোচনা জবাবে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা বিএনপির মুখে মানায় না। কারণ তাদের সময়ের সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে।

গণমাধ্যমের উঠে আসা চিত্রের কথা তুলে ধরে ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যম স্বাধীনভাবে ভোটের চিত্র তুলে ধরেছে। আমরা লক্ষ করেছি, তারা কিছু এলাকার চিত্র তুলে ধরেছে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

আরও পড়ুন

সর্বশেষ