শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......লেফটেন্যান্ট জেনারেল হলেন হাসান সারওয়ার্দী

লেফটেন্যান্ট জেনারেল হলেন হাসান সারওয়ার্দী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।  চৌধুরী হাসানকে পদোন্নতি দেয়ার পাশাপাশি ৯ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

রানা প্লাজা ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধার কাজের নেতৃত্ব দিয়েছিলেন হাসান সারওয়ার্দী। এছাড়া ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনেও তার ভুমিকা প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ