শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপি মিথ্যাচার করছে: হাছান মাহমুদ

বিএনপি মিথ্যাচার করছে: হাছান মাহমুদ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি মিথ্যাচার করছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপি সংবাদ সম্মেলন নির্ভর দলে পরিণত হচ্ছে। হাছান বলেন, বিএনপি যতোই মিথ্যাচার করুক না কেন, এবারের নির্বাচনেও আওয়ামী লীগই জয়ী হবে। সরকারের সঙ্গে আলোচনার জন্য এখন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন বিএনপি।

তিনি বলেন, ‘বিএনপি সন্ধ্যার পর আরেকটি সংবাদ সম্মেলন করে অনেকগুলো অভিযোগ উপস্থাপন করবে। এখন তারা অভিযোগ শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে নয় বরং তারা এখন বিভিন্ন দুয়ারে ধর্না দিচ্ছে। বেগম খালেদা জিয়া বা তার দলের নেতারা ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাছে ছুটে যান।’

আরও পড়ুন

সর্বশেষ